২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট ২০২৩ সালের মধ্যে উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ লক্ষ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট কী প্রকারের হবে এবং এর দ্বারা কী কী সেবা দেয়া হবে তা নির্ধারণের জন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ও আর্ন্তজাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রূযারি) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের অন্যতম অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ। এর মাধ্যমে বাংলাদেশ হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্য।
২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। বর্তমানে এই স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার