রুয়েটে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স
২৬ ডিসেম্বর ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
মাহবুবুর রহমান:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “ইলেক্ট্রনিক, কম্পিউটার, ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিইসিটিই ২০১৯’হয়।
অনুষদের সদ্য সাবেক ডিন প্রফেসর ড.এস এম আব্দুর রাজ্জাক এই কনফারেন্স আয়োজক কমিটির প্রধান আর আইইইই বাংলাদেশ সেকশন টেকনিক্যাল কো-স্পন্সর। এর আগে ১ম ও ২য় আইসিইসিটিই কনফারেন্স যথাক্রমে ২০১২ ও ২০১৬ সালে অনুষ্ঠিত হয়। এ বছর জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, চীন, মালয়েশিয়া ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের গবেষকবৃন্দ এই কনফারেন্সে অংশগ্রহণ করছেন। গবেষকবৃন্দ তাঁদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি স্বস্ব ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ মূল বক্তা হিসাবে তড়িৎ কৌশল, কম্পিউটার কৌশল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইইই ফেলো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল ও কম্পিউটার বিষয়ের প্রফেসর ড. মুহাম্মাদ এইচ রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন জাপানের টোয়ামা ইউনিভার্সিটির প্রফেসর ড. হিরইয়ুকি ওকাদা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মানব কল্যাণে টেকসই নতুন নতুন দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। আগামী শনিবার দুপুরে সমাপনি অধিবেশনের মাধ্যমে এই সম্মেলন শেষ হবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন