ফেসবুকের লোগোতে বড় ধরনের পরিবর্তন
০৬ নভেম্বর ২০১৯, ০১:৩৩ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের লোগোতে বড় ধরনের পরিবর্তন আসছে। এখনকার নীল রঙা ফেসবুক লোগোটি আর দেখা যাবে না। ভিন্ন ভিন্ন রঙ সংযোজন হচ্ছে লোগোতে। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপ থেকে মূল প্রতিষ্ঠানকে আলাদা করতে নতুন লোগো উন্মোচন করেছে ফেসবুক। নতুন এই লোগোটি মূল ফেসবুকের মোবাইল অ্যাপ থেকেও প্রতিষ্ঠানকে আলাদা রাখবে। এক্ষেত্রে সামাজিক মাধ্যমের লোগো থাকছে অনেকটা আগের মতোই।
ফেসবুক নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে। আগে মাধ্যমটিতের নিজেদের নাম (Facebook) প্রথম অক্ষর বড় অক্ষর ও বাকিগুলো ছোট অক্ষরে লিখলেও এখন সবগুলোই হচ্ছে বড় অক্ষরে (FACEBOOK)। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, নতুন লোগোতে কাস্টম টাইপোগ্রাফি ব্যবহার করা হয়েছে এবং স্পষ্টতার জন্য নকশা করা হয়েছে। যাতে প্রতিষ্ঠান এবং অ্যাপকে চোখের দেখায় আলাদা করা যায়। কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের পণ্য এবং প্রচারণার উপাদানে নতুন ব্র্যান্ডিংয়ের ব্যবহার শুরু করবে ফেসবুক। নতুন একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটও চালু করা হবে নতুন লোগো দিয়ে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি