সোনায় মোড়ানো আইফোন ১১ প্রো'র দাম ৬০ লাখ টাকা!
০৪ নভেম্বর ২০১৯, ১১:৩৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
নিত্যাপ্রয়োজনীয় একটি ফোনের জন্য আপনি কত ব্যয় করতে রাজি আছেন? ৫০ হাজার? ক্ষেত্র বিশেষে ১ লাখ কিংবা ২ লাখ? কিন্তু যদি শোনেন একটি ফোনের দাম ৬০ লাখেরও বেশি! তবে কেমন হয়! হ্যাঁ, প্রায় আধা কেজি সোনায় মোড়ানো আইফোনের দাম ৬০ লাখ টাকারও বেশি। শুধু সোনাই নয়, এই ফোনটিতে আছে ১৩৭টি হিরাও। ব্যাক কাভারটিকে পরিণত করা হয়েছে অভিজাত ঘড়িতে।
ট্যুরবিলন ঘড়ির আদলে সোনায় মোড়ানো এই আইফোনের আর তেমন কোনো পার্থক্য নেই সাধারণ আইফোন ১১ প্রোর সাথে। মানে শুধু ব্যাক কাভারই যত পার্থক্য গড়ে দিয়েছে। এছাড়া অন্যান্য ফিচার একই। ক্যাভিয়ার নামক একটি প্রতিষ্ঠান এই লিমিটেড এডিশন আইফোন ১১ প্রো বাজারে এনেছে। এছাড়াও মঙ্গল গ্রহের টুকরো, উল্কার টুকরো এবং চাঁদের মাটির অংশ সহও আইফোন ১১ প্রো বাজারে এনেছে ক্যাভিয়ার। এগুলোও লিমিটেড এডিশন। তবে দাম ৭ লাখের মতো।
সোনায় মোড়ানো আইফোন ১১ প্রো ৬৪ জিবির দাম ধরা হয়েছে ৭০,৩৪০ ডলার। আর ৫১২ জিবি রমসহ আইফোন ১১ প্রো’র দাম ধরা হয়েছে ৭১,৫২০ ডলার যা প্রায় ৬১ লাখের মতো।
তবে ক্যাভিয়ার জানিয়েছে মঙ্গল গ্রহ বা চাঁদের মাটির অংশসহ ফোনগুলো মাত্র ১৯টি তৈরি করেছে তারা। আর মঙ্গল গ্রহের মাটি বা চাঁদের মাটি সত্যিই আসল কিনা তা পরীক্ষা করে জানিয়েছে মিনেরেলজিক্যাল মিউজিয়াম অব দ্য রাশিয়ান একাডেমি অব সাইন্সেস। তাহলে আর দেরি কেন? টাকা খরচ করার জায়গা খুঁজে না পেলে এখনই মঙ্গল, চাঁদ, উল্কার অংশ কিংবা সোনায় মোড়ানো আইফোন কিনে ফেলতে পারেন!
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার