১০ মিনিট চার্জে বৈদ্যুতিক গাড়ি যাবে ২০০ মাইল
০৩ নভেম্বর ২০১৯, ০১:৪০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে গবেষণা করেছেন একদল গবেষক। নতুন এই ব্যাটারি ১০ মিনিট চার্জ দিলেই গাড়ি ২০০ মাইল চলতে পারবে বলে দাবি করেছে দলটি। ব্যাটারির নতুন নকশার কারণে বৈদ্যুতিক গাড়িগুলোকে অবশেষে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িগুলোর সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে সহায়তা করবে বলেও দাবি গবেষকদের।
গবেষকরা বলেন ব্যাটারি প্রতি ১০ মিনিট চার্জে বৈদ্যুতিক গাড়ি ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যাটারির চার্জিং সাইকল ২৫০০ তে সীমিত থাকবে। ফলে এক ব্যাটারি দিয়ে পাঁচ লাখ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারি নিয়ে পেন স্টেট ইউনিভার্সসিটির গবেষকদের করা এই গবেষণা নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে জুল জার্নালে। প্রকাশনায় বলা হয়, ব্যাটারি দ্রুত চার্জ করতে অপ্রতিসম কৌশল ব্যবহার করা হয়েছে, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষয় কমিয়ে আনে। এই কৌশলে ব্যাটারি বেশি তাপমাত্রায় দ্রুত চার্জ হয় এবং কম তাপমাত্রায় চার্জ ধীর গতিতে মজুদ করা হয়। গবেষকরা বলেন, এই কৌশলে ব্যাটারির কার্যকরিতা কখনও কমে যায় না। সাধারণত তাপের কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। নতুন নকশা ওই সমস্যা দূর করতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার