অ্যাপল বিনামূল্যে মেরামত করবে আইফোন ৬এস
১২ অক্টোবর ২০১৯, ০১:৩৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
টাইমস ডেস্ক:
বিনামূল্যে আইফোন ৬এস এবং ৬এস প্লাস মেরামতের সুযোগ দিচ্ছে অ্যাপল। যেসব ডিভাইস চালু করতে সমস্যা হচ্ছে সেই ডিভাইসগুলোর জন্য এই সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইএনএস-এর প্রতিবেদনে বলা হয়, আইফোন ৬এস এবং ৬এস প্লাস প্রথমবার বিক্রি হওয়ার পর দুই বছরের মধ্যে এতে সমস্যা দেখা দিলে তা বিনামূল্যে সারিয়ে নিতে পারবেন গ্রাহক। যেসব গ্রাহক ইতোমধ্যেই এই সমস্যার জন্য মূল্য দিয়ে ডিভাইস সারিয়েছেন তাদেরকে অর্থ ফেরত দেবে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
আইফোনের এই মডেল ব্যবহারকারীরা ডিভাইসের সিরায়াল নাম্বার অ্যাপলের সার্ভিস প্রোগ্রামের পেইজে দিয়ে জানতে পারবেন তার আইফোনটি এই সেবার আওতাভুক্ত কিনা।
অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়, অ্যাপল জানতে পেরেছে যে আইফোন ৬এস এবং ৬এস প্লাস এই দুটি মডেলের কিছু ডিভাইসে যন্ত্রাংশের ত্রুটির কারণে চালু করতে সমস্যা হয়ে থাকতে পারে। ব্যবহারকারী যদি সমস্যাটি বুঝতে পারেন এবং ইতোপূর্বে কেউ যদি অ্যাপলের সার্ভিস সেন্টার থেকে এটি মূল্য দিয়ে মেরামত করে থাকেন তাহলে তাকে সেই মূল্য ফেরত দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, যদি ডিভাইসটিতে ভিন্ন কোনো সমস্যা থাকে যেমন পর্দা ভেঙ্গে যাওয়া বা এমন অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যা আলাদাভাবে সারিয়ে নিতে হবে এবং এই বাড়তি মেরামতের জন্য প্রয়োজনীয় খরচও দেওয়া লাগতে পারে গ্রাহককে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার