‘জোকার’ আতঙ্ক !!!
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন ডেস্ক:
‘জোকার’ আতঙ্কে ভুগছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। ইতোমধ্যে ‘জোকার’ নামের একটি স্পাইওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত প্রায় ৫ লাখ স্মার্টফোনে ছড়িয়ে গেছে। গুগলের প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব স্প্যাইওয়্যার এসেছে। প্লেস্টোরে থাকা ২৪টি অ্যাপে লুকানো এই স্পাইওয়্যার সম্পর্কে সতর্ক করে বিশেষজ্ঞরা জানান ক্ষতিকর এসব অ্যাপ ৪ লাখ ৭২ হাজার বারের বেশি ডাউনলোড হয়েছে। ইতিমধ্যে গুগল প্লেস্টোর থেকে জোকার ম্যালওয়্যারে আক্রান্ত ২৪টি অ্যাপ সরিয়ে ফেলার কথা বলেছে গুগল।
চলতি বছরের জুন মাসে প্রথম খোঁজ পাওয়া যায় ‘জোকার’ নামের এ ম্যালওয়্যারটির। যখন এটি কারও স্মার্টফোন বা অন্য ডিভাইসে আক্রমণ করে তখন এটি এসএমএসের অ্যাকসেস নিতে পারে। এ ম্যালওয়্যার ছড়ানো দুর্বৃত্তরা জোকার ব্যবহার করে স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ও ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিতে পারে। এতে ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো হুমকির মুখে পড়ে যায়।
প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তা বাড়ানোর পাশাপাশি জোকার অনেকটাই গোপনে কোনো অ্যাপের সাবসক্রিপশন চালু করে দেয় বা কোনো ওয়েবসাইটের প্রিমিয়াম সেবা বা অ্যাপ কেনাকাটা করতে পারে।
সফটওয়্যার ডেভেলপার অ্যালেক্সেজ কুপারনিস মিডিয়ামে লেখা এক ব্লগ পোস্টে জোকার ম্যালওয়্যারটি বিশ্লেষণ করেছেন। জোকার ম্যালওয়্যারটি বিশ্বের ৩৭টি দেশে আক্রান্ত অ্যাপের মাধ্যমে ছড়িয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে জোকার ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইস রয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার