যেভাবে ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন
২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা আইএমইআই নম্বর থাকে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে। আইএমইআই নম্বর দিয়ে মোবাইল নেটওয়ার্কে সুনির্দিষ্ট মোবাইলের অবস্থান চিহ্নিত করা যায়। আইএমইআই (IMEI) এর পূর্ণরুপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রত্যেক মোবাইলে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাকে, যা কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে।
এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা হয় যে ফোনটি কোন এলাকায় ব্যবহার করা যাবে এবং কোন ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে। সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়। এ ছাড়া নতুন ফোন কেনার সময় ওই ফোনের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যেতে পারে যে ফোনটি এর আগে কখনও ব্যবহার করা হয়েছে কিনা।
হ্যান্ডসেটটি আসল কিনা এবং যেসব উপকরণ ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে তা যাচাই করার একটি পদ্ধতি রয়েছে। আপনার ফোনে *#06# ডায়াল করলে আইএমইআই নম্বর দেখাবে।
এবার আইএমইআই.ইনফো ওয়েবসাইটে গিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি বসান এবং ‘চেক’ বাটনে চাপুন। পরের পেজে আপনার ফোনের মডেল নম্বর, কোন সালে তৈরি করা হয়েছে, ফোনে কী কী উপকরণ রয়েছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ