এবার রবি গ্রাহকদের দিচ্ছে ১৩ কোটি ফ্রি মিনিট!
১০ মে ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
এবার করোনাভাইরাসে স্পেশাল অফার নিয়ে এসেছে রবি। ১৩ কোটি মিনিট ফ্রি অফার নিয়ে হাজির হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এর আগে গ্রাহকদেরকে ১০ কোটি মিনিট ভয়েস কল ফ্রি দেওয়ার ঘোষণা দেয় গ্রামীণফোন। এর পরপরই মাত্র দু’দিনের মাথায় এমন অফার ঘোষণা দিয়েছে টেলিযোগাযোগ বাজারের অন্যতম বৃহত্তম কোম্পানি রবি।
শুক্রবার গ্রামীণফোন এক কোটি গ্রাহকের জন্যে ১০ কোটি মিনিট করে ফ্রি ঘোষণার পর রোববার (১০ মে) রবি তাদের এক কোটি ৩০ লাখ গ্রাহকের জন্যে নিয়ে আসে ১৩ কোটি মিনিট ফ্রি অফার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে জানা যায়, ফেব্রুয়ারি মাসের শেষে গ্রামীণফোনের কার্যকর সংযোগ ছিল ৭ কোটি ৬৮ লাখ, আর রবি’র সংযোগ আছে ৪ কোটি ৯০ লাখ।
এদিকে ছোট অপারেটররা অভিযোগ করেছেন, বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন এক শতাংশ মার্কেট শেয়ার হারিয়েছে। এ সময় তাদের গ্রাহক অনেকটাই কমে গেছে। আর সেটি ফিরে পেতেই তারা প্রাইস ওয়ারের মতো কৌশল নিয়ে থাকতে পারে।
ফ্রি ভয়েস কল অফারের সঙ্গে সঙ্গে রবি আবার ৫০ এমবি করে ডেটা ফ্রি দেওয়ার ঘোষণাও তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে দিয়েছে। তিন দিন মেয়াদের অফারটি গ্রহণ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *২১২*১০# নম্বরে। অথবা রবি’র My Robi অ্যাপ থেকেও অফারটি গ্রহণ করা যাবে। ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনার পাশে আছে রবি’ এই স্লোগান যুক্ত অফারটি একজন গ্রাহক কেবল একবারই উপভোগ করতে পারবেন বলেও ঘোষণায় উল্লেখ করা আছে।
সংশ্লিষ্টরা জনায়, পারস্পরিক এই ঘোষণার মাধ্যমে আসলে দেশের টেলিকম খাতে আরেকটা প্রাইস ওয়ার শুরু হয়ে গেল। তারা বলছেন, ডেটার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও ভয়েস কল ফ্রি দেওয়ার বিধান নেই। তারপরও কীভাবে এটি করা হচ্ছে সে বিষয়ে জবাব নেই খোদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছেও।
বিটিআরসির কেউ কেউ বলেন, করোনার প্রাথমিক পর্যায়ে রবিসহ আরও কয়েকটি অপারেটর ফ্রি ডেটা এবং ভয়েস কল মিনিট দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু বিটিআরসি সেটি আমলে নেয়নি।
আর শুক্রবার গ্রামীণফোন ঘোষণাটি দেওয়ার পর রবি এবং বাংলালিংক আপত্তি জানালে টেলিকম মন্ত্রী মোস্তফা জব্বার তাদেরকে জানান, চাইলে তারাও একই অফার দিতে পারে। এখন আইন-বিধির চেয়েও মানুষের প্রয়োজনকে বড় করে দেখতে হবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রবি তাদের অফারটি নিয়ে হাজির হয় বলে জানা গেছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ