হুয়াওয়ের নতুন ফোন ওয়াই সিক্স এস
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
নতুন বছরে এন্ট্রি লেভেলের নতুন ফোন ওয়াই সিক্স এস এনেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ ফোনটির দারুণ ডিজাইনের পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনপ্রিয় অনলাইন শপ দারাজ বাংলাদেশে ফোনটি আকর্ষণীয় মূল্যে কিনতে পাওয়া যাবে। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি থেকে হুয়াওয়ে অনুমোদিত দেশের সকল ব্র্যান্ডশপে ফোনটি কেনা যাবে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটি আকর্ষণীয় ফিচার। ৬৪ জিবি রম সুবিধার পাশাপাশি ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০। অ্যান্ড্রয়েডের এ অপারেটিং সিস্টেমের আদলে ব্যবহার করা হয়েছে ইএমইউআই ৯.১। এতে ২.৩ গিগাহার্জসহ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে একটানা ব্যবহারের পরও ফোনটি খুবই মসৃণভাবে চালানো যাবে।
ঝকঝকে ছবির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ক্যামেরাটির ১.৮ অ্যাপারচারের কারণে ভালো আলো পাওয়া যাবে। ফলে ছবিগুলো হবে উজ্জল। এ ক্যামেরার পাশেই রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
হুয়াওয়ে ওয়াই সিক্স এস ফোনটিতে রয়েছে ৬.০৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০। ৮৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিওসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিউড্রপ ডিসপ্লে।
অর্কিড ব্লু ও স্টারি ব্ল্যাক এ দুটি কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০২০এমএএইচের ব্যাটারি। দেশের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৪৯৯ টাকা।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ