স্বল্প মূল্যে স্মার্টফোন আনলো নকিয়া
১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:২৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
গত সপ্তাহে মিশরের কায়রো শহরে বিশ্বের সামনে উন্মোচন করে নকিয়া ২.৩। তবে কোনো দেশেই এই ফোন লঞ্চ করেনি এইচএমডি গ্লোবাল। এবার ফোনটির টিজার প্রকাশ করল কোম্পানিটি। টিজার প্রকাশের পরই বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোন। নকিয়া ২.৩ ফোনে রয়েছে আলাদা গুগল অ্যাসিসট্যান্ট। নকিয়া দাবি করছে এক চার্জে ২ দিন চলবে এই স্মার্টফোন। গ্লোবালি নকিয়া ২.৩ এর দাম ১০৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় ১০ হাজার ৩১২ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়েল সিমের নকিয়া ২.৩ অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।
ছবি তোলার জন্য নকিয়া ২.৩ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ক্যামেরায় ভালো ছবি তোলার জন্য শাটার বাটন প্রেস করার আগেই ১৫ টা ছবি তুলতে থাকে নকিয়া ২.৩। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোরজি কানেক্টিভিটি সমৃদ্ধ ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ