বাংলায় এসএমএস লিখলে খরচ অর্ধেক
১৯ জুন ২০১৯, ০৭:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ফোনে এস এম এস বা ক্ষুদে বার্তা ইংরেজির বদলে বাংলায় লিখে পাঠালে খরচ হবে অর্ধেক। অর্থাৎ ইংরেজিতে লিখলে যেখানে ৫০ পয়সা খরচ দিতে হয়, সেখানে বাংলায় লিখলে দিতে হবে ২৫ পয়সা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সংস্থাটির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত নির্দেশনাটি আসে গত ১৩ জুন।
তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার (১৮ জুন) বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। এরপরই বিষয়টি সামনে চলে আসে।
ইতিমধ্যে বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। যা ২০ জুন থেকে কার্যকর।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে।
২০১০ সালের ১৫ আগস্ট থেকে এসএমএস প্রতি ৫০ পয়সা খরচ ধরা হয়।
মন্ত্রী লিখেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়, কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।’
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ