ইন্টারনেটের গতি বাড়াতে জানুন ৫ টিপস
২৮ মার্চ ২০২০, ০৮:৩১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বর্তমানে সারা দেশে চলছে সাধারণ ছুটি। করোনাভাইরাস আতঙ্কে মানুষ অবস্থান নিয়েছে ঘরে ঘরে। এ অবস্থায় সময় কাটাতে অথবা বাড়িতে বসে অফিসের কাজ চালিয়ে যেতে কমবেশি সবাই ইন্টারনেটের ব্যবহার করছেন। উন্নতমানের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকলেও বিভিন্ন কারণে তার গতি ধীর হয়ে যায়। বাধাপ্রাপ্ত হয় বাড়ি থেকে কাজ। এ জন্য রইলো ৫ টিপস -
(১). ফ্রিকোয়েন্সি চেক করুন: বর্তমান সময়ের ওয়াইফাই গুলো 2.4GHz এবং 5GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে চলে। 5GHz-এর ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রিচ কম হলেও কানেকশনে বাধা কম হয়। তবে 2.4GHz-এর কানেকশনে বাধা বেশি হয়। তাই রাউটারকে 5GHz-এ কনভার্ট করার চেষ্টা করুন।
(২). রাউটারের অবস্থান: রাউটারকে এমন জায়গায় রাখুন, যেখানে দেওয়ালের বাধা কম। সেন্ট্রাল পজিশন সব সময়ই ভালো হয়। মনে রাখবেন, রাউটারের আশপাশে মাইক্রোওয়েভ, ওয়ারলেস ক্যামেরা এবং কর্ডলেস টেলিফোন রাখবেন না- এতে সিগন্যালের ক্ষতি হয়।
(৩). এক ব্যান্ডউইথে অনেক ডিভাইস কানেকশন নয়: বাড়ি থেকে কাজের সময় অনলাইনে ভিডিও গেম খেলা বা ভিডিও না দেখার চেষ্টা করবেন। একই ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে একাধিক ডিভাইস কানেক্ট করবেন না। এতে ইন্টারনেটের গতি কমে যাবে।
(৪). হার্ডওয়ার আপগ্রেড করে দেখুন: আপগ্রেডেড মডেলের রাউটার ব্যবহার করুন।
(৫). রাউটার রিসেট করুন: সমস্যা হলে নিয়মিত রাউটার রিসেট করুন। ওয়ারলেস রাউটারের জন্য DD-WRT লিনাক্স ভিত্তিক ফার্মওয়ার ব্যবহার করতে পারেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি