মুজিববর্ষে তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মপরিকল্পনা নির্ধারণ
০৪ মার্চ ২০২০, ০৬:০০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
মুজিববর্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সব উদ্যোক্তাকে নিয়ে সমাবেশ করবে বিভাগ। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরিব-মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে দেবে তথ্যপ্রযুক্তি বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ তার আওতাধীন দফতর, সংস্থাকে নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন এবং বছরব্যাপী অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগের ‘১০০+কৌশল’ নিয়ে বিস্তারিত আলোচনা ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় মুজিববর্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সব উদ্যোক্তাকে নিয়ে সমাবেশ করবে বিভাগ।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরিব-মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে দেবে তথ্যপ্রযুক্তি বিভাগ।
এ ছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে গুরুত্বানুযায়ী অডিও বুক প্রকাশ, ওয়েবসাইট ও লোগো নির্বাচন, বঙ্গবন্ধু অনলাইন পোর্টাল স্থাপন, ১০ মিনিট ব্যাপ্তিকালের ছয়টি অ্যানিমেটেড শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, ডিজিটাল ডিসপ্লে স্থাপন, মুজিববর্ষের ওয়েবসাইটের পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ তৈরি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘মুজিব গ্রাফিক্স নভেল অ্যানিমেশন’ তৈরি, প্রধানমন্ত্রী কর্তৃক লিখিত ‘মুজিব আমার পিতা’ বই অবলম্বনে এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ এবং অ্যানিমেশন তৈরি, টুঙ্গিপাড়াসহ ধানমণ্ডি ৩২নং বাড়ি ও বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কনটেন্ট তৈরি ও পাঁচটি উল্লেখযোগ্য স্থানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রদর্শনের কিয়স্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া প্রস্তাবিত আর্কাইভে প্রদর্শনের জন্য বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ৭ মার্চের ভাষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ডিজিটাল কনটেন্ট তৈরি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস জানতে এবং তরুণদের আরও আগ্রহী করে তুলতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি নেয়া ও বাস্তবায়নের কথা বলা হয়েছে।
এসব পদক্ষেপ নিতে বিভিন্ন দফতর ও সংস্থাকে সেসব কাজ ভাগ করে দেয়া হয়েছে। সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলমসহ বিভাগ ও সংস্থার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ