আইসিটি বিভাগে পেপারলেস সভা অনুষ্ঠিত
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
তথ্যপ্রযুিক্ত ডেস্ক:
ভাষা আন্দোলনের মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিভাগের সভাকক্ষে দেশে উন্নয়নকৃত বাংলাদেশ ই-গভার্মেন্ট জি আর পি সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভাষায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক পেপারলেস সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং বিভাগের অধীন বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কার্যক্রম অব্যাহত রাখা, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার দ্রুত বাস্তবায়ন করা ইত্যাদিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিমন্ত্রী পরবর্তী সকল সভা ২০২০ সালের মধ্যে লেসপেপার ও ২০২১ সালের মধ্যে পেপারলেস করার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন। উক্ত প্রথম পেপারলেস সভায় আইসিটি বিভাগের অধীন সকল সংস্থা সমূহের প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ