সিক্সজির গতি হবে সেকেন্ডে ১ টেরাবাইট!
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্বে সবে ফাইভজি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু হয়েছে। কিছু দেশে এই নেটওয়ার্ক চালু হলেও এখন কাজ চলছে অনেক দেশে তা বিস্তৃত করার। ফাইভজির এই অবস্থার সময়েই সিক্সজি নিয়ে কাজ করার কথা ঘোষণা দিয়েছে চীন। ইতোমধ্যে দেশটির সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় সিক্সজির প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু করেছে।
ভবিষ্যতের এই দ্রুতগামী ইন্টারনেট ব্যবস্থা সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনাও সেরেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, সিক্স-জির গতি হবে ফাইভজির চেয়ে ৮০০০ গুণ বেশি। সেই হিসাবে সিক্সজির গতি হবে প্রতি সেকেন্ডে ১ টেরাবাইট।
চীন সিক্সজি নিয়ে গবেষণা কাজের জন্য দুটি গ্রুপ করেছে। এর একটি করা হয়েছে এক্সিকিউটিভদের নিয়ে। যারা মন্ত্রণালয়ের সঙ্গে থেকে কাজটির দেখভাল করবে। আরেকটি গ্রুপ করা হয়েছে একেবারে টেকনিক্যালদের নিয়ে। যারা কাজটি করবে। দুটি গ্রুপে রয়েছে ৩৭ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, রিসার্চ ইনস্টিটিউট, প্রযুক্তি কম্পানিসহ আরও প্রতিষ্ঠান এক সঙ্গে কাজগুলো করবে।
ফাইভজি নেটওয়ার্ক নিয়ে গবেষণা ও উন্নয়নে অন্তত ১০ বছর সময় লেগেছে। সিক্সজির উন্নয়নে এখন কাজ শুরু করলে তা সফল হতে অন্তত ২০৩০ সাল আসবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য চীনের আগেই সিক্সজি নিয়ে কাজ করার কথা ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং। গত বছরের জুনেই তারা সিক্সজি নিয়ে কাজ করার কথা জানিয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি