জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অ্যাপ উদ্বোধন
১৭ জুলাই ২০১৯, ০৮:৩৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক॥
উদ্বোধন করা হলো দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অ্যাপ ‘পরিচয়’ (porichoy.gov.bd)। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বুধবার (১৭ জুলাই) দুপুরে অ্যাপটির উদ্বোধন করলেন। এই অ্যাপটি ব্যবহার করে সরকারি ও বেসরকারি সব সংস্থা পরিচয় নিশ্চিত হতে পারবে। আগের মতো ৩ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে না।
সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সহজে এবং সঠিকভাবে পৌঁছে দিতে কাজ করবে ‘পরিচয়’ অ্যাপ।
তিনি আরও বলেন, ‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডেটা বেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমেষেই সেবা দিতে পারবেন। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর অপেক্ষা করতে হবে না।
বর্তমান প্রক্রিয়ায়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডেটাবেসে তাদের ঢোকার সুযোগ নেই।
কিন্তু ‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি শনাক্তের কাজ করা যাবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি