১৫ আগস্ট ৯ টিভি চ্যানেলে প্রদর্শিত হবে ‘হাসিনা : এ ডটারস টেল’
১৩ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
বিনোদন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্প নিয়ে নির্মিত ‘হাসিনা : এ ডটারস টেল’। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।
এই ডকুফিল্মটি ২০১৮ সালের ১৬ নভেম্বরে সিনেমা হলে মুক্তি পেয়েছিলো। বেশ সাড়া জাগিয়েছিলো এটি দর্শকের মধ্যে। সমালোচকরাও এর নির্মাণের অনেক প্রশংসা করেন। এরপর বিশ্বের বিভিন্ন উৎসব ও দিবস উপলক্ষে এটি প্রদর্শিত হয়েছে বিশ্বের নানা দেশে।
এবার জাতীয় শোক দিবসকে (১৫ আগস্ট) কেন্দ্র করে ছবিটি বড় পরিসরে প্রদর্শনী করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, একই দিনে এটি দেখানো হবে দেশের ৯টি টিভি চ্যানেলে।
সিআরআই সূত্র জানিয়েছে, ১৪ আগস্ট দিনব্যাপী ছবিটি দেখানো হবে ইন্ডিপেন্ডেন্ট (সকাল ১০ টা ৫০), এটিএন নিউজ (বেলা ১১টা), চ্যানেল আই (বেলা ১১টা ৩০ মিনিট), একুশে টিভি (বেলা ১২টা), বাংলাদেশ টেলিভিশন (বেলা ৩টা), একাত্তর টিভি (বেলা ৩টা), বিজয় টিভি (বিকাল ৫টা), চ্যানেল টোয়েন্টিফোর (বিকাল ৫টা ৪৫ মিনিট) ও মাছরাঙা’র (সকাল ১১টা ও রাত ১২টা) পর্দায়।
ছবিটির প্রদর্শনী প্রসঙ্গে নির্মাতা রেজাউর রহমান খান পিপলু বললেন, এই ডকুফিল্মে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তুলে ধরার চেষ্টা করেছি। এর গল্প দর্শককে ভাবাবে, কাঁদাবে, গর্বিতও করবে। বঙ্গবন্ধুর পরিবার, পরিবারের সদস্য ও তাদের জীবনযাপনের কিছু অজানা বিষয় এখানে উঠে এসেছে। এই কাজটি করার মাধ্যমে নির্মাতা হিসেবে জীবনের বড় সুযোগ পেয়েছি বলে মনে করি আমি।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ