মারা গেছেন প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ
০৪ আগস্ট ২০২০, ১২:৩০ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম
বিনোদন ডেস্ক:
মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। অন্যান্য শারীরিক জটিলতার সাথে সম্প্রতি তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিষয়টি জানিয়েছেন তাঁর মেয়ে ও অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।
রবিবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসে বিজরী বলেন, আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।
জানা যায়, করোনা ছাড়াও বরকত উল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিটিভির জনপ্রিয় সব নাটকের সঙ্গে জাড়িয়ে আছে বরকত উল্লাহর নাম। তার নির্মিত তুমুল জনপ্রিয় নাটকের মধ্যে আছে ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’। সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করা এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ ও তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ ও কাজরী।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ