জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই
১৯ এপ্রিল ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ এএম
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক কর্মকর্তা ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) রাত ১২ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ফেরদৌসী আহমেদ লীনা'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের অভিনয় জগতে (টিভি ও চলচ্চিত্র শিল্পে) লীনা'র অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়াও শোক জানিয়েছেন সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
অভিনেতা নাসিম গণমাধ্যমকে জানান, অনেকদিন ধরেই ফেরদৌসী আপা অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। শনিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। রোববার তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক ভূমিকা রয়েছে। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন ফেরদৌসী আহমেদ। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।
ফেরদৌসীর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো- ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ও ‘নীল জোছনায় কালো সাপ’ প্রভৃতি।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ