ইউটিউবে ‘বুদ্ধিমান গাধা’
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
আমরা বোকা কিংবা যার বুদ্ধি নেই তাকে সাধারণত ‘গাধা’ বলে সম্বোধন করি। কিন্তু এবার নতুন করে খোঁজ পাওয়া গেল বুদ্ধিমান গাধার! তবে সেটা বাস্তবে নয় টেলিভিশনে! একটি গ্রাম্য ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বুদ্ধিমান গাধা’। এখানে মতি মাঝি নামক একটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর মতি মাঝির স্ত্রীর চরিত্রে রয়েছেন শানারেই দেবী শানু। চ্যানেল আইয়ে দেখানোর পর এবার চ্যানেল আইয়ের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘বুদ্ধিমান গাধা’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন এস এম কামরুজ্জামান সাগর।
টেলিছবিটি সম্পর্কে রওনক বলেন, চরিত্রকে ভালোবেসে ধারণ করে তা রূপদান করা যায় এমন খুবই কম কাজ আছে। ‘বুদ্ধিমান গাধা’ কাহিনীচিত্র আমার একটি উল্লেখ করার মতো কাজ হয়ে রইল। আমি খুব গর্ববোধ করি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে।
অন্যদিকে শানু বলেন, গ্রামের যে একটা নিজস্ব নির্যাস আছে তা গল্পের গাঁথুনিতে তুলে এনেছেন কামরুজ্জামান সাগর ভাই। এখানে আমার চরিত্রটি একজন গ্রাম্য বধূর যে কিনা সন্তানহীনা। এ নিয়ে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে। আবার শাশুড়ির জন্যও মনটা টানে। সবমিলিয়ে দারুণ এনজয় করেছি চরিত্রটি।
টেলিছবিতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ, জাফর ইকবাল প্রমুখ।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ