এমন চরিত্রে আর দেখা যায়নি অপূর্বকে !
০৬ অক্টোবর ২০১৯, ০২:১৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
বিনোদন প্রতিবেদক:
টেলিভিশন নাট্ক জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ করে, প্রেমের নাটকে প্রেমিক হিসেবে অতুলনীয় তিনি। বর্তমান প্রজন্মের কাছে অনেক পছন্দের অভিনেতা অপূর্ব। প্রেমিক চরিত্রে অভিনয় ছাড়াও কেরিয়ারে নানা চরিত্র নিয়ে ছোটপর্দায় হাজির হয়েছেন তিনি। তবে এবার তাকে এমন চরিত্রে দেখা যাবে, যে চরিত্রে দর্শক আগে তাকে কখনো দেখেননি। কিন্তু নাটকের চরিত্রের প্রয়োজনে এই চেহারায় হাজির হচ্ছেন অপূর্ব।
এই চরিত্রে অপূর্বকে চেনা একটু কষ্টকর। কুচকুচে কালো চেহারার অভিনেতাকে চেনা নেই কারও। এ যাত্রায় তার সঙ্গে আছেন অতি সুপরিচিত মেহজাবীন চৌধুরী। এ জুটির সবকটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে বেশি। বিশেষ করে, ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটক দিয়ে তো তারা আলোড়ন তুলেছিলেন।
এবার সেই জনপ্রিয় জুটি এবার হাজির হচ্ছেন ‘ডায়মন্ড গোল্ড’ নামে একটি নাটক নিয়ে। সেখানেই দেখা যাবে কালো চেহারার অপূর্বকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে উত্তরায়। এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।
চরিত্রটি নিয়ে অভিনেতা বলেন, ‘বেশির ভাগ সময়ই আমাকে রোমান্টিক চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। এ জন্য অনেক দিন থেকে একটু ভিন্ন ধরনের চরিত্রে কাজের সুযোগ খুঁজছিলাম। ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের চাহিদাও আছে দর্শকের কাছ থেকে। এ কারণেই কাজটি করেছি।’
অন্যদিকে পরিচালক বি ইউ শুভ বলেন, ‘একটি সুন্দর গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।’ এর বিভিন্ন চরিত্রে আরও আছেন শর্মিলী আহমেদ, আনন্দ খালেদ ও মিষ্টি জান্নাত। আগামী ৮ অক্টোবর দুর্গাপূজার দশমীর রাতে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।’
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ