চলচ্চিত্র প্রযোজনায় আসছেন রিচি সোলায়মান
৩০ জুলাই ২০১৯, ০৭:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
বিনোদন ডেস্ক:
এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছেন ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। খুব শিগগিরই তিনি নতুন একটি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে এই অঙ্গণে পা রাখবেন।
দুই দশকের অভিনয় জীবনের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সাথে কাজ করেছেন রিচি সোলায়মান।
চলচ্চিত্র প্রযোজনা প্রসঙ্গে রিচি বলেন, ‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে চাই, যা শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজার ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এখন হচ্ছে কনটেন্টের যুগ। বিশাল বাজেট কিংবা বহুল তারকার প্রলোভন দেখিয়ে দর্শক তুষ্ট করা যায় না। এখন নতুন স্বাদের গল্প দিয়ে দর্শক আকৃষ্ট করতে হয়। আমি সে ধরনেরই কিছু চলচ্চিত্র প্রযোজনা করতে চাচ্ছি।’
সেই সঙ্গে রিচি সোলায়মান আরও জানান, তিনি আমেরিকা প্রবাসী হলেও দেশের কথা, দেশের সংস্কৃতির কথা সবসময় তার মনে পড়ে। বেশ কিছুদিন আগে সেখানকার মঞ্চ নাটকে কাজ করেছেন। শিগগিরই সেখানকার মঞ্চে আবারও দেখা যাবে তাকে। এবার দেশে ফিরেও একটি রিয়েলিটি শোতে উপস্থাপনা করেছেন তিনি। এখন যে জীবন সে জীবনটাই তিনি সবসময় চেয়েছেন। স্বামী-সন্তান নিয়ে সংসার ও তার ফাঁকে নিজের মতো কাজ করা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা