অভিনেতা তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনাক্রান্ত
০১ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ এএম
বিনোদন ডেস্ক:
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তাই নয়, তার শ্বশুরবাড়ির সবাই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গবলবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব।
ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। ’
জানা যায়, ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরোনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।
২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম আছে। তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে, চলতি মাসে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এতে তার বিপরীতে আছেন সাফা কবির।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ