শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি
১৪ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ এএম
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন এক সময়ের নিয়মিত মঞ্চকর্মী ও জনপ্রিয় টিভি তারকা আফসানা মিমি। তাকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আফসানা মিমি জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজ সম্পন্ন হয়। তিনি বলেন, নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।
আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন। আফসানা মিমি ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে নব্বই দশকে প্রথম আলোচনায় আসেন। এছাড়া প্রশংসিত কিছু সিনেমায়ও অভিনয় করেন তিনি। তার মধ্যে অন্যতম হলো চিত্রা নদীর পাড়ে, নদীর নাম মধুমতি।
নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত অনেক বছর সফলতার সঙ্গে কাজ করেছেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ