করোনা জয় করে হাসপাতাল ছাড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব
১১ নভেম্বর ২০২০, ০৬:০৪ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
বিনোদন ডেস্ক:
করোনা জয় করে বাসায় ফিরেছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টানা দুদিন শারীরিক অবস্থা ভালো থাকায় অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর তিনি বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ডিউটি ম্যানেজার মো. বুলবুল ভূঁইয়া।
হাসপাতালটির ডিউটি ম্যানেজার বলেন, ৯ দিন পর বাসায় ফিরেছেন অভিনেতা। শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। তারপরও চিকিৎসক আরেকটু পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন। আজ তিনি বাসায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আপাতত কোনো ধরনের সমস্যা নেই। তবে তাঁকে দুই সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হতে পারে।
এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে জ্বর আসে অপূর্বর। তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাঁকে রাজধানী একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
সুস্থ্য হয়ে বাসায় ফেরার পথে অভিনেতা নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ