করোনামুক্ত হলেন তাহসান খান, তানজিন তিশা ও মোস্তফা কামাল রাজ
১৮ অক্টোবর ২০২০, ০৯:৩৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
বিনোদন ডেস্ক:
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ নামের ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে পরিচালকসহ করোনা আক্রান্ত হয়েছিলেন তাহসান খান ও তানজিন তিশা। তিন জনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরমধ্যে তিন জনেরই করোনা ফল নেগেটিভ এসেছে। চলতি সপ্তাহেই তারা আবারও পরীক্ষা করিয়েছিলেন। এর আগে তিশা ৫ অক্টোবর, তাহসান ৮ অক্টোবর ও রাজ ১০ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন।
মূলত অক্টোবরের শুরুর দিকে তিশা অসুস্থ হয়ে পড়লে শুটিং থেকে বিরতি নেন। এরপর করোনা পরীক্ষা করলে তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই নাটকের সবাই আইসোলেশনে চলে যান। উপসর্গ দেখা দেওয়ায় তাহসান ও রাজেরও পরীক্ষা করা হয়। তারাও পজিটিভ হন।
১৫ অক্টোবর তিশা গণমাধ্যমকে জানান, তিনি করোনা নেগেটিভ হয়েছেন। গতকাল তাহসানও একই সুখবর দেন। বলেন, গতকাল আমার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি আমার ফেসবুক ফলোয়ার দেখলাম ৮০ লাখ। সবকিছু মিলিয়ে সত্যিই আমি কৃতজ্ঞ। আপনাদের এত ভালোবাসা পাবো ভাবিনি।
অন্যদিকে ১০ অক্টোবর নির্মাতা রাজ রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি হন। তার অবস্থা শুরুতে বেশ আশঙ্কাজনক হলেও এখন সুস্থ আছেন। এরমধ্যে ফিরেছেন বাসায়, পেয়েছেন করোনা নেগেটিভ ফল।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমকে বলেন, সবার দোয়া আর ভালোবাসার জোরে এখন বেশ ভালো আছি। গতকাল বাসায় ফিরেছি। তবে শরীর খুব দুর্বল। চিকিৎসক বলেছেন আরও ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ