জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আর নেই
০১ অক্টোবর ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মোঃ আব্দুল হামিদ মিয়া ভোলা আর নেই (ইন্না-লিল্লাহ..... রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান। তিনি জানান, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।
জানা গেছে, আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আফরান নিশোর মুক্তিযোদ্ধা বাবাকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা