শেখ হাসিনার জন্মদিনে টেলিভিশন পর্দায় আসছে ‘হাসিনা: এ ডটারস টেল’
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
বিনোদন ডেস্ক:
দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘হাসিনা: এ ডটারস টেল’। এই ডকুড্রামাটি এবার দর্শকদের জন্য আসছে টেলিভিশন পর্দায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন। ওইদিন এটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।
‘হাসিনা: এ ডটারস টেল’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ৩ টায়। একই দিনে দুপুর ১২টায় একুশে টিভি এবং দুপুর ৩ টায় একাত্তর টিভি ও চ্যানেল আই ডকুড্রামাটি প্রচার করবে। এছাড়াও গাজী টেলিভিশন দুপুর ৩ টা ৫০ মিনিটে, ডিবিসি বিকেল ৪টা ৩০ মিনিটে, সময় টিভি বিকেল ৫টায়, দেশ টিভি ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভি রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভি রাত ৯টা ৩০ মিনিটে ও মাছরাঙ্গা রাত ১১টায় সম্প্রচার করবে।
স্টার সিনেপ্লেক্সে ১৫ নভেম্বর প্রিমিয়ার শো’র মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহে বক্স অফিসে সবচাইতে সফল ছিলো ডকুড্রামাটি।
এদিকে দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয় ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামা। সব মিলিয়ে দারুণ ভাবে ব্যবসা সফল এটি।
‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারা দেশে এই ডকুড্রামা সারা ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো ডকুড্রামাটি দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে বলে জানান এর পরিবেশক গাউসুল আজম শাওন।
ডকুড্রামাটির পরিচালক পিপলু খান বলেন, এই ডকুড্রামায় একজন শেখ হাসিনার রান্না ঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছেন বলে জানান পিপলু খান।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি