জননন্দিত অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন
০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
বিনোদন ডেস্ক:
দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নির্মাতা চয়নিকা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন কে এস ফিরোজ।
চয়নিকা চৌধুরী বলেন, মঙ্গলবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেছেন। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা যান।
কে এস ফিরোজের বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন 'শঙ্খনাদ', 'বাঁশি', 'চন্দ্রগ্রহণ' ও 'বৃহন্নলা' সিনেমায়। এছাড়া অনেক নাটকেও অভিনয় করেছেন তিনি।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজের অভিনয়ের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা