সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
২৫ আগস্ট ২০২০, ০৮:৪৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মালিকরা বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চাইলে সরকার তাদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বন্ধ সিনেমা হল পুনরায় মালিকেরা চালু করতে চাইলে আর্থিক সহায়তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তবে তার আগে হল মালিকদের আবেদন করতে হবে। বন্ধ সিনেমা হল বাঁচাতে সরকার আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করে দেবে।
৭৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে এমন একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবারের একনেক সভায়।
এ প্রকল্পে প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের অনেক স্মার্ট ও শিক্ষিত তরুণরা অনলাইনে ভালো আয় করে। কিন্তু সামাজিক স্বীকৃতির অভাবে তারা নানা সমস্যায় পড়ছে। কারোর কাছে এসব তরুণরা পেশার পরিচয় দিতে পারছে না। তাই অনলাইনে আয় করা ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি