রঞ্জিত মল্লিকের পুরো পরিবার করোনায় আক্রান্ত
১০ জুলাই ২০২০, ১০:০৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ এএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) হানা দিয়েছে টালিউডে। জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিকসহ তাঁদের পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কোয়েল মল্লিক সোশ্যাল সাইটে এ তথ্য নিশ্চিত করেছেন। ১৫ দিন আগে থেকেই তাঁদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। দুদিন আগে স্যোয়াব পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে রিপোর্ট আসে পজিটিভ।
এই মুহূর্তে বাবার বাড়িতেই অবস্থান করছেন কোয়েল। তাঁর তেমন কোনো শারীরিক অসুস্থতা নেই। আপাতত সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর মা দীপা মল্লিকও করোনায় আক্রান্ত। তবে কোয়েলের শিশুসন্তানের খবর জানা যায়নি।
অনেকেই বলছেন, সম্পূর্ণ নিয়মাবলি মেনে বাড়িতে থাকা সত্ত্বেও তাঁরা কিভাবে করোনায় আক্রান্ত হলেন? কোয়েলের সন্তান এই মুহূর্তে কোথায় আছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মানসিক অবসাদ সম্পর্কে ভক্তদের সতর্ক করেছিলেন অভিনেত্রী। এবার করোনায় আক্রান্তের খবর জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'বাবা-মা রান এবং আমি কভিড-১৯ পজিটিভ হয়েছি। এখন সেল্ফ কোয়ারেন্টিনে আছি!'
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা