প্রদর্শিত হচ্ছে অপঘাতের শিকার এক মেয়ের গল্প 'বিয়ন্ড'
১০ জুন ২০২০, ০৬:২২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনিস্টিটিউট এর অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘বিয়ন্ড’ প্রদর্শিত হচ্ছে গ্লোবাল ভিডিও প্লাটফর্ম ভিমিওতে। তরুণ নির্মাতা শোয়াইব হক নির্মিত সাড়ে সাত মিনিটের চলচ্চিত্রটিতে শিক্ষাব্যবস্থা, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির অপঘাতের শিকার এক মেয়ের গল্প বলা হয়েছে।
ছবিটি মুক্তি দেয়া হয়েছে 'ফিল্ম ফর হিউম্যানিটি’ ক্যাম্পেইন এর আওতায় আন্তর্জাতিক প্লাটফরম ভিমিয়োতে। এতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে এটি দেখা যাবে। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটি। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যাবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।
ছবিটির নির্মাতা শোয়াইব হক জানান, ছবিটি দেখলে টাকা পাবে অসহায় মানুষ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে টাকা পাঠানো যাবে। বিদেশ থেকে কেউ অনুদান দিতে চাইলে সংগঠনটির পেপ্যাল অ্যাকাউন্ট আছে। আর যারা ক্রেডিট কার্ড অথবা পেপ্যাল জটিলতায় ছবিটি এখনো দেখতে পারবেননা তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। বিদ্যানন্দের বিকাশ মার্চেন্ট ০১৮৭৮১১৬২৩০ নাম্বারে ৯০ টাকা পেমেন্ট করে রশিদ পাঠিয়ে দিলে একটা ইউনিক প্রমো কোড দেয়া হবে যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছবিটি দেখা যাবে বলে নির্মাতা জানিয়েছেন।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি