পলাশে বড়শি দিয়ে মাছ শিকারের আনন্দ উপভোগ
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
শরীফ ইকবাল রাসেল:
বাঙালিকে বলা হয় “মাছে ভাতে বাঙালী” তাই প্রাচীনকাল থেকেই বাঙালীরা কেউ শখের বসে কেউবা আবার বাণিজ্যিভাবে পেশাগত কারণেও মাছ ধরাতে আনন্দ পেয়ে থাকেন।
এই মাছ ধরতে খাল, বিল, নদ-নদী, মুক্ত জলাশয় এমনকী সাগরেও চলে যায় অনেকে। তবে শখের বসে মাছ ধরাতেই আনন্দ পেয়ে থাকেন অনেকে। তাই শখ পূরণে অর্থ খরচ করতেও কার্পণ্য করেন না এসব মানুষ।
নরসিংদীর পলাশে এমন একটি শখের মাছ ধরার আয়োজন করেন মৎস্যচাষী রিপন মিয়া। পলাশ উপজেলার তারগাঁও গ্রামের রিপন মিয়া তাঁর এক বিঘার একটি পুকুরে দীর্ঘ এক বছর ধরে মাছ চাষ করে আসছেন। এই পুকুরে রয়েছে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ। এলাকার সৌখিন মাছ শিকারীদের শখ পূরণে সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে জনপ্রতি এক হাজার টাকা ফি’র বিনিময়ে তার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করেছেন রিপন মিয়া।
সেই সুবাদে পলাশসহ আশপাশের দু-শতাধিক মাছ শিকারী জড়ো হন রিপন মিয়ার পুকুরে। পুকুরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের কৌশলমতো খাবার ব্যবহার করে বড়শি দিয়ে মাছ ধরেন সৌখিন মাছ শিকারীরা। এভাবে হাজার টাকার টিকেট কেটে বড়শি দিয়ে মাছ শিকার করতে পেরে খুশি তারা। এসময় এই মাছ ধরা দেখতে ছুটে আসেন আশেপাশের হাজারো দর্শক। গত সোমবার থেকে শুরু এ আয়োজন চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা