চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহন
৩০ অক্টোবর ২০১৯, ০৭:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান ভিআইপি প্রজেকশনে শপথ নেন বিজয়ীরা। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান। এরপর মিশা সওদাগর অন্য নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, মাসুম পারভেজ সোহেল রানা, নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকেই।
এছাড়া মিশা-জায়েদ প্যানেলের সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল শপথ নিয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ শপথ নিয়েছেন। কার্যকরী পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।
এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারাও শপথ নিয়েছেন।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার