‘পদ্মার প্রেম’ মুক্তি পাচ্ছে ১ নভেম্বর
১০ অক্টোবর ২০১৯, ০৯:৪৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
বিনোদন ডেস্ক:
ইতোপূর্বে বয়স্ক নারীর বেশে আইরিনের একটা ছবি বেশ আলোচিত হয়েছিলো। পরে জানা যায়, ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমায় এমন বেশেই হাজির হবেন নায়িকা। সেই পদ্মার প্রেম সিনেমাটি এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। চলতি বছর ২০ সেপ্টেম্বর ‘পদ্মার ভালোবাসা’ নামে সিনেমাটি মুক্তি পায় কলকাতায়। এবার আগামী ১ নভেম্বর ‘পদ্মার প্রেম’ নামে সিনেমাটি বাংলাদেশের হলে মুক্তি পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে আইরিন বলেন, কলকাতায় মুক্তির পর সিনেমাটি নিয়ে ভালো সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। এবার আমার নিজ দেশে ১ নভেম্বর ‘পদ্মার প্রেম’ মুক্তি পেতে যাচ্ছে। এতে গ্রাম বাংলার একটি গল্প দর্শক দেখতে পাবেন। পদ্মা নামের গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে আমি অভিনয় করেছি। আবার এই ছবিতে বৃদ্ধার বেশেও হাজির হয়েছি। বৃদ্ধার লুকে আমাকে প্রথমে দেখে অনেকেই চিনতে পারেনি। সুন্দর একটি গল্পের সিনেমা। আশা করি সবার ভালো লাগবে।’
এতে আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন-অভিনেতা সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে।
এছাড়া আইরিন অভিনীত মুক্তি প্রতীক্ষায় আরও রয়েছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ সাইফ চন্দনের ‘টার্গেট’, এবং অরণ্য পলাশর ‘গন্তব্য’ সিনেমাটি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা