দেশের ৪২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে “সাপলুডু”
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম
বিনোদন প্রতিবেদক:
আজ (২৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’। আরিফিন শুভ ও মিম জুটি থাকলেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে ছোটপর্দার সফল নির্মাতা গোলাম সোহরাব দোদুলের জন্য।
আর ছবির পরিচালক জানালেন, ছবিটি দেশজুড়ে ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রথম সপ্তাহের জন্য।
দোদুল বলেন, ‘‘এই সংখ্যায় আমরা খুশি। ঢাকা ও ঢাকার বাইরে সবচেয়ে ভাল হলগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে, এটা খুবই স্বস্তির খবর। আমরা হয়তো আরও বেশি হলে ছবিটি দিতে পারতাম, কিন্তু এই সপ্তাহটা আমরা পর্যবেক্ষণে থাকতে চাই। ধীরে ধীরে এগুতে চাই।’’
গত ২৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর অবধি শুটিং হয়েছিল ছবিটির। মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়।
এদিকে শুভ বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এর প্রধান কারণ ছবিটির গল্প। নির্মাণটাও অসাধারণ। ছবিটি দেখে দর্শকরা নিজেদের রিলেট করতে পারবেন।’
থ্রিলার ঘরানার এ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।
ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
প্রসঙ্গত, শুভ-মিম জুটি হয়ে প্রথম ছবি করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’তে। ‘সাপলুডু’ এই জুটির দ্বিতীয় ছবি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা