দীপিকা কী হচ্ছেন মা !
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম
বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচিত্রে এক অনন্য নাম দীপিকা পাড়ুকোন। ইতোমধ্যে বিয়ের পর থেকেই বহুবার মা হওয়ার গুঞ্জন উঠেছে তাকে নিয়ে। তবে এখনো তার সত্যতা পাওয়া যায়নি। সম্প্রতি আবার নতুন করে মা হওয়ার গুঞ্জন উঠেছে।
গত বুধবার মুম্বাইয়ে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ২০তম আসর অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবুজ গালিচায় আলো ছড়িয়েছেন দীপিকা। একটি হালকা বেগুনি রঙের গাউন পরে হাজির হন এ নায়িকা। এই অনুষ্ঠানের কিছু ছবিকে ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। সেখানকার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই নানা মন্তব্য করা হয় নেট দুনিয়ায়। সেই ছবিগুলোতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছেন। এর আগে মে মাসে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ অনুষ্ঠিত মেট গালার একটি ছবিকে ঘিরে একই ধরনের গুঞ্জন উঠেছিলো।
মেট গালা শেষে একটি পার্টিতে একসঙ্গে ছবি তোলেন প্রিয়াংকা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাড়ুকোনসহ আরো কয়েকজন। পরবর্তী সময়ে প্রিয়াংকা ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলে অনেকেই মন্তব্য করেন, দীপিকা অন্তঃসত্ত্বা। এক সাক্ষাৎকারে এ গুঞ্জন প্রসঙ্গে দীপিকা বলেন, এটি সময় হলেই হবে। বিয়ের পর মা হওয়াটাকেই গুরুত্ব দেয়া হয়। যাদের সন্তান আছে তাদের কাছ থেকে এমনটাই শুনেছি। অবশ্যই এটি এক সময় হবে। কিন্তু বিষয়টি নিয়ে জলঘোলা করা উচিত না। আমার ধারণা, যেদিন আমরা এ ধরনের প্রশ্ন করা বন্ধ করব, আমাদের পরিবর্তন আসবে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা