রায়পুরায় বাউলদের নিয়ে আধ্যাত্মিক মহোৎসব
১৪ মার্চ ২০২৩, ০৪:৩১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদীর রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মেরাতুলি গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও যুগাবতার দরবেশ জালাল উদ্দীন খন্দকার গুরুজীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাউলদের নিয়ে বাউলগানের আধ্যাত্মিক মহোৎসব হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতভর উপজেলার মেরাতুলি গ্রামে সন্ধ্যার পর থেকেই মহোৎসবে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় গানের অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান চলে রাতভর। বাউলগান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাগর বাউল, মরমী সঙ্গীতের সুনীল কর্মকার, এলিজা পুতুল, ম্যাজিক বাউলিয়ানা খ্যাত বিপাশা পারভীন, ঢোল নয়ন, বাঁশিতে রানা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মন্জুর এলাহী, চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেন, মো ফারুক আলী, আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার রাজপ্রসাদ গ্রামে ১৯১৩ সালের ৯ সেপ্টেম্বরে জগাবতার দরবেশ জালাল উদ্দীন খন্দকার গুরুজী রায়পুরার রাজপ্রাসাদ এলাকায় জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় আধ্যাত্মিকতা লাভ করেন। চাকরিজীবন শেষে মানবসেবায় নিজেকে আত্মনিয়োগ করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। তিনি জীবদ্দশায় লিখে গেছেন অসংখ্য আধ্যাত্মিক বই। ১৯৯৯ সালে ১৩ মার্চ তিনি মারা যান। রাজপ্রসাদ নিজ বাড়িতে উনার রওজা রয়েছে। তাঁর স্মৃতি রক্ষার্থে ভক্ত ও স্বজনদের উদ্যোগে মেরাতুলি গ্রামে প্রয়াণ দিবসে পালন করা হয় এই উৎসব। এ উপলক্ষে জমে উঠে গ্রামীণ মেলা। ওই সময় মহোৎসবকে ঘিরে গ্রামে ভক্তদের আনাগোনা লক্ষ করা যায়।
কথা হয় জালাল উদ্দীন খন্দকারের মেয়ের জামাই হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, জালাল উদ্দীন খন্দকার আধ্যাত্মিক মানুষ ছিলেন। সরকারি চাকরিজীবন শেষে সবসময় পরোপকারে নিয়োজিত থেকে আধ্যাত্মিক ধ্যান-জ্ঞানে মত্ত থাকতেন। তাঁর স্মৃতি রক্ষার্থে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর ৯ সেপ্টেম্বর তাঁর জন্ম ও ১৩ মার্চ প্রয়াণ দিবসে আধ্যাত্মিক গানের উৎসব করা হয়।২০০০ সাল থেকে এই উৎসবের শুরু। যুগ যুগ ধরে চলবে এই মহোৎসব।’
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ