নিপুণ সাধারণ সম্পাদক-আদালতের রায়, কী বলছেন জায়েদ ?
২১ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
নিপুণের শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর আগে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছিল আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।
তারই প্রেক্ষিতে চলচ্চিত্র সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিকে এই রায়ে নিপুণ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু জায়েদ খান এখনও মেনে নিতে পারেননি।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘নিপুণ আদালতে আপিল করেছিলেন সেই রায়ের একটা আদেশ দিয়েছেন। যদি চূড়ান্ত রায় আদালত দিতেন তাহলে আমার প্রার্থিতা অবৈধ ঘোষণা করতেন। যেহেতু আদালতে শুনানি হবে সেহেতু এ রায় চূড়ান্ত নয়। আমার বিশ্বাস, আমি শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেহেতু আদালত চূড়ান্ত রায়ে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করবেন।’
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি