অর্ধশত ছুঁয়েছে রিয়াজ
২৭ অক্টোবর ২০২২, ০৯:১৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক রিয়াজ। শাবনূর-পূর্ণিমা থেকে শুরু করে হালের মম-মিমদের বিপরীতেও অভিনয় করেছেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কার। বয়সের সংখ্যা অর্ধশতক ছুঁলেও অভিনয় খিদে এখনও তরুণদের মতো। বুধবার (২৬ অক্টোবর) এ বহুমুখী অভিনেতার জন্মদিন। এদিন বয়স ৫০-এ পা দিয়েছেন তিনি।
১৯৭২ সালের ২৬ অক্টোবর ফরিদপুরের কমলাপুরে জন্মগ্রহণ করেন রিয়াজ। তার পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। ১৯৯৫ সালে চাচাতো বোন চিত্রনায়িকা ববিতার হাত ধরে চলচ্চিত্র জগতের পথ চেনা। কিন্তু অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না জনপ্রিয় এ নায়কের।
ছোটবেলায় তার ইচ্ছা ছিল স্থপতি হবেন। পরে হয়ে যান বৈমানিক। পরিবারের সদস্যদের উৎসাহে যশোরে বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দেন রিয়াজ। দীর্ঘ প্রশিক্ষণ শেষে বিমানচালক হিসেবে যোগদান করেন বাংলাদেশ বিমানবাহিনীতে।শোনা যায়, রিয়াজ ঢাকায় আসার পর তাকে নিয়ে একদিন এফডিসিতে শুটিংয়ে যান বড় বোন ববিতা। ওই সিনেমাতে ববিতার বিপরীতে নায়ক ছিলেন প্রয়াত অ্যাকশন হিরো জসিম। তার নজরে পড়েন রিয়াজ। চকলেট বয় রিয়াজকে দেখে মনে ধরে জসিমের। অভিনয়ের প্রস্তাব দেন তাকে। এরপর ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রিয়াজের।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা