নরসিংদীতে তিনদিন ব্যাপী অভিনয় কর্মশালা শুরু
১৯ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তিনদিন ব্যাপী অভিনয় কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগীতায় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কর্মশালায় নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ছয়টি নাট্যদলের অন্তত ত্রিশ জন নাট্যকর্মী অংশ নিচ্ছেন।
কর্মশালার উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সাহেলা খাতুনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক অপূর্ব গোমস্তা রিক, বাঙলা নাট্যম নাট্যদলের সভাপতি আনিসুর রহমান, কল্লোল নাট্যদলের সভাপতি শাহ আলম মিয়া, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট প্রমুখ।কর্মশালাটি আগামী ২১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
আলোচনায় জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাহেলা খাতুন বলেন, দেশব্যাপী এই কর্মশালা হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহায়তায়। একেক জেলায় একেক রকম ভাবে করা হচ্ছে এই কর্মশালা। কোথাও নাট্য নির্দেশনা, কোথাও অভিনয়, লাইটিং, সেট ডিজাইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে কাজ চলছে। সেই ধারাবাহিকতায় নরসিংদীতে হচ্ছে তিনদিন ব্যাপী অভিনয় কর্মশালা। কর্মশালা শেষে অংশ নেয়া সকলকে সনদ দেয়া হবে।
নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া বলেন, এই কর্মশালা শিল্প ও সংস্কৃতিকে প্রাণ দিবে। জেলা পর্যায়ে সংস্কৃতি চর্চা স্থবির হয়ে আছে। সেই অবস্থার উন্নতি করতে হলে এরকম কর্মশালা ও সংস্কৃতি চর্চা বেশিবেশি প্রয়োজন।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি