৭৬ বছরে এসেও করোনা জয় করলেন দেশবরেণ্য অভিনেতা আবুল হায়াত
২০ এপ্রিল ২০২১, ০৩:১৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম
বিনোদন ডেস্ক:
দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালেও। আজ ২০ এপ্রিল জানা গেল সুখবর। করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আবুল হায়াত। এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত।
নাতাশা হায়াত জানান, আলহামদুলিল্লাহ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন করোনা ভাইরাসে আক্রান্ত এ অভিনেতা। বর্তমানে আবুল হায়াত হোম কোয়ারেন্টাইনে আছেন।
৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন। নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা