আইসিইউতে অচেতন অভিনেতা ফারুক, ছেলের দোয়া কামনা
০৫ এপ্রিল ২০২১, ০৯:১২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
বিনোদন ডেস্ক:
অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে গত ১৩ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। তবে গত ২১ মার্চ থেকে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার ছেলে।
আজ সোমবার (৫ এপ্রিল) রাতে ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ বলেন, ‘আমার বাবা গত ২১ মার্চ থেকে কোনো কথা বলেননি। অচেতন অবস্থায় আইসিইউতে আছেন। তার রক্তে কিছু সমস্যা ছিল, এখন একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। আজ বাবার পাকস্থলীর ভেতর রক্তক্ষরণ হয়েছে। সেগুলোর চিকিৎসা চলছে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল ও দিন যায় কথা থাকে ইত্যাদি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা