করোনাক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি
২১ মার্চ ২০২১, ০৫:০৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম
বিনোদন ডেস্ক:
হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিকভাবে ভালো ছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। একদিন পর তার অবস্থা কিছুটা অবনতি ঘটে। তবে পরদিন আবার উন্নতি ঘটলেও এখন আবারও তার শারীরিক অবস্থা খারাপের দিকে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি সার্বক্ষণিক বাবার পাশে রয়েছেন।
কাজী মারুফ জানান, বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। আজকে ওনার শরীরটা বেশি খারাপ। অক্সিজেন বিশ লিটার লাগছে। আগে এর চেয়ে কম লেগেছিল। মেডিসিনও চলছে। এখনো তিনি সাধারণ বেডে আছেন। আইসিইউর প্রয়োজন হয়নি এখনো। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
তিনি আরও জানান, তার মাও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তবে তিনিও হাসপাতালে রয়েছেন।
গত ১০ মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক জানান, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, হার্টে ১০ টি রিং পরানো। এছাড়া তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো রয়েছে এবং তার ডায়াবেটিস রয়েছে।
এদিকে বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন কাজী মারুফ। এসেই তিনি হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করছেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা