কন্টাক্ট লেন্স গলে চোখের সমস্যায় চিত্রনায়িকা তানহা
০১ মার্চ ২০২১, ০৫:০৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
বিনোদন ডেস্ক:
আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে কন্টাক্ট লেন্সের ব্যবহার। বিশেষ করে তরুণীরা খুবই আগ্রহী চোখ আকর্ষণীয় করে তোলার এই অনুষঙ্গে। অনেক নায়িকা-মডেলরাও তাদের চোখে লেন্স ব্যবহার করেন। অনেক সময় তার জন্য বিড়ম্বনাতেও পড়তে হয়। সম্প্রতি তেমনি বিড়ম্বনার শিকার ঢাকাই সিনেমার নায়িকা তানহা তাসনিয়া। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে কন্টাক্ট লেন্স নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা।
কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বাসায় বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, কয়েক সপ্তাহ বিশ্রামের পর স্বাভাবিক হবে চোখের দৃষ্টি।
তানহা বলেন, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে দুর্ঘটনাটি ঘটে। সেদিন রোদের মধ্যে ফটোশুট করছিলাম। রোদ ও লাইটের তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে যায়। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেললেও চোখে কিছু দেখতে পারছিলাম না। আতঙ্কে শুটিং থেকে ওইদিনই ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। এই ক’দিনে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।
তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। খুব শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
বিভাগ : বিনোদন
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার