‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা তৈরি করছে সরকার: শাজাহান খান এমপি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ এএম
বিনোদন ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ১৯৭১ সালে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার, এমনটাই জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে খ. ম. মুরশীদ পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণদৈঘ্য বাংলা চলচিত্র ‘বাংলার দর্পণ’-এর মহরত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় শাজাহান খান আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যদি বুকে ধারণ না করে তাহলে কোন বাঙ্গালি বাংলাদেশের স্বাধীনতার কথা ভাবতে পারেনা। আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করতে হবে। এজন্য দেশের মুক্তিযুদ্ধ নিয়ে চলচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অনেক আগেই এ উদ্যোগ নেয়া হলেও নানাভাবে বাঁধার সম্মুখীন হতে হয়েছে।
শাজাহান খান বলেন, বাঙ্গালি নৌ-কমান্ডরা ১৯৭১ সালের ১৫ আগস্টে দেশের খুলনা, মংলা, চট্টগ্রাম ও চাঁদপুর এ ৪টি নৌবন্দরে একযোগে পাক সেনাদের ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়। এ অপারেশনের নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। অপারেশনে একজনও বাঙ্গালি মারা যায়নি। নৌ-কমান্ডদের সকল সদস্যরা সফল অপারেশন করেছে। এ ইতিহাস অনেকেই জানেনা। মুক্তিযুদ্ধের এ ইতিহাসকে জাগ্রত করতেই ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করা হচ্ছে। সিনেমাটিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হতে পারে ধারণা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ বেবতি মোহন সরকার, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, চলচিত্র পরিচালক ও নাট্যকার খ.ম. মুরশীদসহ অনেকেই।
বিভাগ : বিনোদন
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার