কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন নাইম ও শাবনাজ
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
বিনোদন ডেস্ক:
করোনা ভাইরাসের টিকা নিয়েছেন গত শতকের ৯০ দশকের বড় পর্দার জনপ্রিয় জুটি খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তারা দু’জন টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন। টিকা নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম ও শাবনাজ বিষয়টি জানান।
টিকা দেওয়ার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ্, আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছি টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আল্লাহ রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো। আল্লাহ মালিক।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সেখান থেকেই জীবনের জুটিও হয়েছেন এই তারকা দম্পতি। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। প্রায় ২৭ বছরের সংসার জীবন শোবিজের অন্যতম একটি উদাহরণ তারা। প্রায় দুই দশক ধরে অভিনয়কে বিদায় জানিয়েছেন নাইম-শাবনাজ। তবে মাঝে মধ্যে সিনেমার নানা অনুষ্ঠানে দেখা যায় তাদের।
নাইম-শাবনাজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় ২০০১ সালে। এছাড়া এই জুটির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- ‘চোখে চোখে, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘সাক্ষাৎ’ ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’, ‘জজ-ব্যারিস্টার’ ও নাঈম প্রযোজিত একমাত্র সিনেমা ‘আগুন জ্বলে’।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা