মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার দৃশ্যধারণের যাত্রা শুরু
২১ জানুয়ারি ২০২১, ০৭:৪২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
বিনোদন ডেস্ক:
আনুষ্ঠানিক উদ্বোধন হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইতে মহরতের মাধ্যমে দৃশ্যধারণের যাত্রা শুরু করলো ছবিটি।
এ সময় মহরতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ শিল্পী-কুশলীরা। ছিলেন শুটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাই কমিশনার মহম্মদ লুতফর রহমানও।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাইতে গিয়েছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় এসে এখানে শুটিং করবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলমান আয়োজন ‘মুজিব বর্ষ’ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের। এটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি দেয়া হবে।
চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।
বিভিন্ন চরিত্রে আরও আছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা