এফডিসিকে ৭ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার
০৪ জানুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
বিনোদন ডেস্ক:
করোনা মহামারিতে সংকটে পড়া এফডিসির কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ৭ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। গত বছরের মে মাসে ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার জন্য আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
বেতন-ভাতা বাবদ ১৮ কোটি টাকার সঙ্গে অবসরে যাওয়া এফডিসির ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা ১০ কোটি ৭০ লাখ টাকা চেয়ে ওই আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে এফডিসিকে চলতি সপ্তাহে সাত কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া।
এফডিসিতে সিনেমার শুটিং কমে যাওয়াসহ নানা জটিলতার কারণে গত পাঁচ বছর ধরে সংকটে আছে প্রতিষ্ঠানটি। নিজেদের তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে অনুদান নিয়েছে এক সময়ের লাভজনক এই প্রতিষ্ঠান।
জানা গেছে, ২০১৫ সাল থেকে কর্মীদের বেতন পরিশোধে প্রায় পুরোপুরিই সরকারি অনুদানের ওপর নির্ভরশীল হয়েছে বিএফডিসি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা